ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

দেশেই রয়েছেন জুলাই গনহত্যার অন্যতম পুলিশ কর্মকর্তা মনিরুল

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম ভারতে পালিয়ে গেছেন বলে খবর প্রচার হয়েছে গণমাধ্যমে। ওইসব খবরে বলা হয়, তিনি চলতি মাসের ৬ অক্টোবর দেশ ছাড়েন।

সোমবার (১৪ অক্টোবর) দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সেসব খবরকে মিথ্যা প্রচার বললেন মনিরুল ইসলাম নিজেই।

মনিরুল ইসলাম জানান, পাসপোর্ট বাতিল হওয়ার কারণে দেশ ছাড়া সম্ভব হয়নি তার। তিনি দেশেই আছেন।

তিনি বলেন, রোববার (১৩ অক্টোবর) রমনার বাসায় ঢুকতে পারলাম না। রাস্তা থেকে শুধু দেখলাম। এ বাসায় অনেক দিন থাকছি। অথচ বাসাতে ঢুকতে পারলাম না।

দিল্লির ছবির বিষয়ে প্রশ্নের জবাবে মনিরুল বলেন, ২০২২ সালে মার্চের দিকে মালদ্বীপ গিয়েছিলাম পরে দিল্লিতে দুইদিন অবস্থান করেছিলাম।

আত্মসমর্পণ করার প্রসঙ্গে তিনি জানান, তাকে হত্যার পরিকল্পনা করছে জঙ্গিরা। তিনি যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন। এটা তিনি ধারণা করছেন। সুষ্ঠু তদন্ত ও প্রফেশনাল তদন্তে সংশ্লিষ্টতা মিললে তিনি গ্রেপ্তার হতে রাজি। আত্মসমর্পণ করারও চিন্তা করছেন তিনি।

প্রসঙ্গত, মনিরুল ইসলাম পুলিশের ডিএমপি শাখায় প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে চাকরি করেছেন। ডিএমপির মুখপাত্র থাকায় গণমাধ্যমে ছিলেন আলোচিত মুখ। ২০২১ সালে হয়েছিলেন এসবি শাখার প্রধান।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

দেশেই রয়েছেন জুলাই গনহত্যার অন্যতম পুলিশ কর্মকর্তা মনিরুল

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৪

featured Image

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম ভারতে পালিয়ে গেছেন বলে খবর প্রচার হয়েছে গণমাধ্যমে। ওইসব খবরে বলা হয়, তিনি চলতি মাসের ৬ অক্টোবর দেশ ছাড়েন।

সোমবার (১৪ অক্টোবর) দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সেসব খবরকে মিথ্যা প্রচার বললেন মনিরুল ইসলাম নিজেই।

মনিরুল ইসলাম জানান, পাসপোর্ট বাতিল হওয়ার কারণে দেশ ছাড়া সম্ভব হয়নি তার। তিনি দেশেই আছেন।

তিনি বলেন, রোববার (১৩ অক্টোবর) রমনার বাসায় ঢুকতে পারলাম না। রাস্তা থেকে শুধু দেখলাম। এ বাসায় অনেক দিন থাকছি। অথচ বাসাতে ঢুকতে পারলাম না।

দিল্লির ছবির বিষয়ে প্রশ্নের জবাবে মনিরুল বলেন, ২০২২ সালে মার্চের দিকে মালদ্বীপ গিয়েছিলাম পরে দিল্লিতে দুইদিন অবস্থান করেছিলাম।

আত্মসমর্পণ করার প্রসঙ্গে তিনি জানান, তাকে হত্যার পরিকল্পনা করছে জঙ্গিরা। তিনি যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন। এটা তিনি ধারণা করছেন। সুষ্ঠু তদন্ত ও প্রফেশনাল তদন্তে সংশ্লিষ্টতা মিললে তিনি গ্রেপ্তার হতে রাজি। আত্মসমর্পণ করারও চিন্তা করছেন তিনি।

প্রসঙ্গত, মনিরুল ইসলাম পুলিশের ডিএমপি শাখায় প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে চাকরি করেছেন। ডিএমপির মুখপাত্র থাকায় গণমাধ্যমে ছিলেন আলোচিত মুখ। ২০২১ সালে হয়েছিলেন এসবি শাখার প্রধান।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com