ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

বিএনপি নেতার বাড়ির সবাইকে বেঁধে ডাকাতি

প্রিয় টাইম
প্রিয় টাইম
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিএনপি নেতার বাড়ির সবাইকে বেঁধে ডাকাতি

নওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার পরিবারের সবাইকে বেঁধে ডাকাতির অভিযোগ উঠেছে। পরিবারটির দাবি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায় ৮-১০ জনের ডাকাত দলটি।

 সোমবার দিবাগত (২ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের রানীপুকুর গ্রামের আব্দুল হামিদের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। আব্দুল হামিদ ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি।

এদিকে খবর পেয়ে সকালে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী আব্দুল হামিদ জানান, রাত ৩টার দিকে ৮-১০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল মুখোশ পরে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারপিট করে।

পরে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সকল সদস্যদের বেঁধে ফেলে। এরপর ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল, প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ছাগল, চাল-ডাল, পোশাকসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। টাকা ও স্বর্ণালঙ্কারসহ সব মিলিয়ে প্রায় ৮ লাখ টাকার জিনিসপত্র লুট করেছে ডাকাতরা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি নেতার বাড়ির সবাইকে বেঁধে ডাকাতি

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৫

featured Image

নওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার পরিবারের সবাইকে বেঁধে ডাকাতির অভিযোগ উঠেছে। পরিবারটির দাবি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায় ৮-১০ জনের ডাকাত দলটি।

 সোমবার দিবাগত (২ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের রানীপুকুর গ্রামের আব্দুল হামিদের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। আব্দুল হামিদ ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি।

এদিকে খবর পেয়ে সকালে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী আব্দুল হামিদ জানান, রাত ৩টার দিকে ৮-১০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল মুখোশ পরে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারপিট করে।

পরে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সকল সদস্যদের বেঁধে ফেলে। এরপর ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল, প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ছাগল, চাল-ডাল, পোশাকসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। টাকা ও স্বর্ণালঙ্কারসহ সব মিলিয়ে প্রায় ৮ লাখ টাকার জিনিসপত্র লুট করেছে ডাকাতরা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com