ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

পল্টন মোড় অবরোধ গণঅধিকার পরিষদের

প্রিয় টাইম
প্রিয় টাইম
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পল্টন মোড় অবরোধ গণঅধিকার পরিষদের

তিন দফা দাবিতে রাজধানীর পল্টন মোড় অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। কর্মসূচি এখনো চলমান রয়েছে। অবরোধ চলাকালে সংগঠনটির নেতাকর্মীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ভিপি নুরের রক্ত বৃথা যেতে দেব না’ প্রভৃতি স্লোগান দেন।

 তিন দফা দাবি হলো, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক নুরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন গণঅধিকার পরিষদের নেতারা। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

নেতারা বলেন, ‘এ হামলার দায় স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর বর্তায়। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। পাশাপাশি ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

পল্টন মোড় অবরোধ গণঅধিকার পরিষদের

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৫

featured Image

তিন দফা দাবিতে রাজধানীর পল্টন মোড় অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। কর্মসূচি এখনো চলমান রয়েছে। অবরোধ চলাকালে সংগঠনটির নেতাকর্মীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ভিপি নুরের রক্ত বৃথা যেতে দেব না’ প্রভৃতি স্লোগান দেন।

 তিন দফা দাবি হলো, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক নুরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন গণঅধিকার পরিষদের নেতারা। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

নেতারা বলেন, ‘এ হামলার দায় স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর বর্তায়। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। পাশাপাশি ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com