বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে পাহাড়ি একজন কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে সহিংসতার পর আজও জেলা সদর ও গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে 'জুম্ম ছাত্র জনতা' আজ সোমবার তিন পার্বত্য জেলায় 'অনির্দিষ্টকালের অবরোধ' কর্মসূচি পালন শুরু করেছে। একই সাথে তারা তিন জেলায় সব পর্যটন সাময়িক বন্ধ ঘোষণা করেছে। তবে আহতদের চিকিৎসা ও নিহতদের সৎকারের সুবিধার্থে ঢাকা-খাগড়াছড়ি ও চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে দুপুর ১২টা থেকে অবরোধ শিথিল করা হয়েছে। একই সাথে খাগড়াছড়িতে জেলা প্রশাসন যেসব জায়গায় ১৪৪ ধারা জারি করেছিলো, তাও অব্যাহত আছে। জেলায় নিরাপত্তা বাহিনীর টহল ও অবস্থান জোরদার করা হয়েছে।
নতুন করে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে জেলা প্রশাসন। তবে খাগড়াছড়ির পাশাপাশি অপর দুই পার্বত্য জেলা বান্দরবান ও রাঙ্গামাটিতে থেকে অবরোধ কর্মসূচি পালনের কোনো তৎপরতার খবর পাওয়া যায়নি। ওই দুই জেলার পরিস্থিতি স্বাভাবিক বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
প্রসঙ্গত, শনিবার খাগড়াছড়ি সদরে কয়েক দফা সংঘর্ষের পর রোববার গুইমারায় ব্যাপক সহিংসতার সময়ে গুলিবিদ্ধ হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় সেনাবাহিনীর ১৩ জন সদস্য আহত হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত রাতে জানিয়েছিলো।
.png)
সোমবার, ০২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন