ঢাকা    সোমবার, ০২ মার্চ ২০২৬
ঢাকা    সোমবার, ০২ মার্চ ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

বিদেশে পালানোর সময় বিমানবন্দরে আ.লীগ নেতা মুরাদ গ্রেফতার

বিদেশে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মুরাদ হোসেন ভূঁইয়া।

তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক। বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ মুরাদ হোসেন ভূঁইয়াকে গ্রেফতারের পর সোমবার সকালে আখাউড়া থানায় নিয়ে আসা হয়েছে। তিনি বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পর তাকে আদালতে সোপর্দ করা হবে। জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে মুরাদ হোসেন আত্মগোপনে ছিলেন। তিনি আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটমাথা গ্রামের বাসিন্দা। ২০১২ সালে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হন মুরাদ। এরপর ২০১৪ ও ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

সোমবার, ০২ মার্চ ২০২৬

বিদেশে পালানোর সময় বিমানবন্দরে আ.লীগ নেতা মুরাদ গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৫

featured Image

বিদেশে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মুরাদ হোসেন ভূঁইয়া।

তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক। বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ মুরাদ হোসেন ভূঁইয়াকে গ্রেফতারের পর সোমবার সকালে আখাউড়া থানায় নিয়ে আসা হয়েছে। তিনি বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পর তাকে আদালতে সোপর্দ করা হবে। জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে মুরাদ হোসেন আত্মগোপনে ছিলেন। তিনি আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটমাথা গ্রামের বাসিন্দা। ২০১২ সালে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হন মুরাদ। এরপর ২০১৪ ও ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com