ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

ফেনীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

ফেনীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সুগন্ধা বাস

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞায় দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে সিলোনীয়া সেতুর নোয়াখালী লেনে এ দুর্ঘটনা ঘটে।

এতে মারাত্মক আহত হয়েছেন অন্তত ১১ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, বৃহস্পতিবার সকালে সুগন্ধা পরিবহণের একটি বাস মহিপাল থেকে নোয়াখালী যাওয়ার পথে সিলোনিয়া সেতুর উপর নিয়ন্ত্রণ হারায়। এক পর্যায়ে বাসটি সেতুর রেলিং ও বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে উল্টে পাশ্ববর্তী চা দোকান এবং একটি কাভারভ্যানের উপর পড়ে যায়। বাসটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।

এতে বাসে থাকা যাত্রী, পথচারী ও দোকানে থাকা লোকজন মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

 কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত্যু ঘোষনা করেন এবং মারাত্মক আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

নিহতরা হলেন, জেলার দাগনভূঞা উপজেলার খুশিপুর গ্রামের শহীদুল্লাহর স্ত্রী শামিম আরা বেগম (৫০) ও দক্ষিণ জায়লস্কর গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০)। নিহত অপর নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার শিকার বাস ও কাভারভ্যান জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়ায় বাসের চালককে আটক করা যায়নি। এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ফেনীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৫

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com