ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

সমঝোতায় এলে যত আসন ছাড়তে রাজি জামায়াতে ইসলামী

সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতা হলে জাতীয় নির্বাচনে ১০০ আসন ছেড়ে দেবে জামায়াতে ইসলামী। এমনটা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

 শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ছাত্রশিবিরের সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন তিনি।

 গোলাম পরওয়ার বলেন, ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে জামায়াত ইসলামী। তবে সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। ঐক্য হলে তাদের কিছু সিট ছাড়তে হবে। সেক্ষেত্রে ১০০ আসনও ছেড়ে দিতে হতে পারে। তবে কমপক্ষে ২০০ আসনে নির্বাচন করবে জামায়াত।

তিনি আরও বলেন, যেসব আসনে জামায়াতের জয়ের সম্ভাবনা ক্ষীণ বা কখনো নির্বাচন করিনি সেসব আসন ছেড়ে দেয়া হতে পারে।

কেউ যদি মনে করে নিজের আসন থেকে অন্য কোথাও সে বেশি জনপ্রিয়, তাহলে ভোটার তালিকা স্থানান্তর করতে হবে। অনুষ্ঠানে ছাত্রশিবিরের পাশাপাশি স্থানীয় জামায়াতের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সমঝোতায় এলে যত আসন ছাড়তে রাজি জামায়াতে ইসলামী

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫

featured Image

সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতা হলে জাতীয় নির্বাচনে ১০০ আসন ছেড়ে দেবে জামায়াতে ইসলামী। এমনটা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

 শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ছাত্রশিবিরের সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন তিনি।

 গোলাম পরওয়ার বলেন, ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে জামায়াত ইসলামী। তবে সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। ঐক্য হলে তাদের কিছু সিট ছাড়তে হবে। সেক্ষেত্রে ১০০ আসনও ছেড়ে দিতে হতে পারে। তবে কমপক্ষে ২০০ আসনে নির্বাচন করবে জামায়াত।

তিনি আরও বলেন, যেসব আসনে জামায়াতের জয়ের সম্ভাবনা ক্ষীণ বা কখনো নির্বাচন করিনি সেসব আসন ছেড়ে দেয়া হতে পারে।

কেউ যদি মনে করে নিজের আসন থেকে অন্য কোথাও সে বেশি জনপ্রিয়, তাহলে ভোটার তালিকা স্থানান্তর করতে হবে। অনুষ্ঠানে ছাত্রশিবিরের পাশাপাশি স্থানীয় জামায়াতের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com