ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

মদপানে মেডিকেল ছাত্রী নন্দিনী রানীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় দূর্গা পূজায় মদপান করে নন্দিনী রানী সরকার (১৮) নামের এক মেডিকেল ছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাতে রোববার কুষ্টিয়া সদর হাসপাতালে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত নন্দিনী মানিকগঞ্জ সদর উপজেলার গিলোন্দ গ্রামের অনীল চন্দ্র সরকারের মেয়ে। নন্দিনীর নানা সঞ্জয় কুমার সরকার জানান, গত ১৯ অক্টোবর নন্দিনী পূজা উদযাপন উপলক্ষে শৈলকূপায় বেড়াতে আসে। এরপর দশমীর দিনে সে তার বান্ধবীদের সঙ্গে বেড়াতে বের হয়। ঘোরাঘুরির এক পর্যায়ে সে বান্ধবীদের সঙ্গে মদপান করে।

অতিরিক্ত মদ্যপানের কারনে নন্দিনী অসুস্থ হয়ে পড়লে তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার আরো অবনতি হলে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নন্দিনীর বাবা পেশায় একজন অটোচালক। সে চলতি বছর ঢাকা মেডিকেলের ১ম বর্ষে ভর্তি হয়েছিলো।

শৈলকূপা থানার ওসি মাছুম খাঁন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মদপানে মেডিকেল ছাত্রী নন্দিনী রানীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৫

featured Image

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় দূর্গা পূজায় মদপান করে নন্দিনী রানী সরকার (১৮) নামের এক মেডিকেল ছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাতে রোববার কুষ্টিয়া সদর হাসপাতালে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত নন্দিনী মানিকগঞ্জ সদর উপজেলার গিলোন্দ গ্রামের অনীল চন্দ্র সরকারের মেয়ে। নন্দিনীর নানা সঞ্জয় কুমার সরকার জানান, গত ১৯ অক্টোবর নন্দিনী পূজা উদযাপন উপলক্ষে শৈলকূপায় বেড়াতে আসে। এরপর দশমীর দিনে সে তার বান্ধবীদের সঙ্গে বেড়াতে বের হয়। ঘোরাঘুরির এক পর্যায়ে সে বান্ধবীদের সঙ্গে মদপান করে।

অতিরিক্ত মদ্যপানের কারনে নন্দিনী অসুস্থ হয়ে পড়লে তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার আরো অবনতি হলে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নন্দিনীর বাবা পেশায় একজন অটোচালক। সে চলতি বছর ঢাকা মেডিকেলের ১ম বর্ষে ভর্তি হয়েছিলো।

শৈলকূপা থানার ওসি মাছুম খাঁন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com