ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

দীপেন দেওয়ানের উপস্থিতিতে এক মহতী পূণ্য অনুষ্ঠান

নানিয়াচর উপজেলার গোলসাছড়ি জনবল বন বিহারে ধর্মীয় শ্রদ্ধা, শুদ্ধাচার ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পঞ্চম বারের মতো শুভ দানোত্তম কঠিন চীবর দান ২০২৫ খ্রি.

প্রভাতেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মন্দির প্রাঙ্গণে শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা। বৌদ্ধ ভিক্ষু ও ভক্তদের অংশগ্রহণে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দানসহ নানাবিধ দান কর্ম সম্পাদনের মধ্য দিয়ে এক মহতী পূণ্য অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রধান দায়ক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, রাঙামাটি জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ জনাব দীপেন দেওয়ান। তিনি অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং বৌদ্ধ সম্প্রদায়ের শান্তি, সম্প্রীতি ও পূণ্যকর্মের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

গোলসাছড়ি জনবল বন বিহারের আবাসিক অধ্যক্ষ শ্রীমৎ শ্রদ্ধালংকার স্থবির ভান্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জিয়া পরিষদ সোনালী ব্যাংক শাখার কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, নানিয়াচর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রনো বিকাশ চাকমা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা, ছাত্রদল নেতা সাদন বিকাশ চাকমা, এছাড়াও এলাকার জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গ, বৌদ্ধ ভিক্ষু, সমাজসেবক ও শত শত ভক্ত অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি দীপেন দেওয়ান বলেন, “বৌদ্ধ ধর্মের অন্যতম দানপরম্পরা কঠিন চীবর দান শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষে মানুষে সম্প্রীতি, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। এ ঐতিহ্য আমাদের সমাজে শান্তি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেয়।”

তিনি আরো বলেন, “জাতীয় ঐক্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ধর্মীয় মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই আমাদের উচিত পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রেখে দেশের উন্নয়নে একযোগে কাজ করা।”

অনুষ্ঠানের পর দীপেন দেওয়ান নানিয়াচর বাজারে আগত জনসাধারণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি উপস্থিত জনগণের নিকট ৩১ দফা কর্মসূচির তাৎপর্য ও মূল লক্ষ্য বিস্তারিতভাবে তুলে ধরেন এবং দেশ গঠনে জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান উপলক্ষে ভোর থেকেই গোলসাছড়ি জনবল বন বিহার প্রাঙ্গণ ছিল উৎসবের আমেজে মুখরিত। চারপাশে সাজসজ্জা, ফুলের মালা ও বৌদ্ধ পতাকায় সজ্জিত বিহার প্রাঙ্গণ মনোমুগ্ধকর হয়ে ওঠে। নারী-পুরুষ, বৃদ্ধ-যুবক সবাই অংশ নেন পূণ্যকর্মে। বিহারের ভিক্ষুদের সুশৃঙ্খল পরিচালনায় চীবর দান, বুদ্ধপূজা, পিণ্ডদান, ধর্মদেশনা ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

দীপেন দেওয়ানের উপস্থিতিতে এক মহতী পূণ্য অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৫

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com