পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ফেনী জেলা জামায়াতে ইসলামী।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান'র সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আবদুর রহিম'র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয়পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধসহ পাঁচ দফা দাবী আদায়ের এ আন্দোলন চলবে। এসব গণদাবি আদায় না পর্যন্ত নির্বাচন হবেনা। বর্তমান পদ্ধতিতে যেনতেন নির্বাচন হলে অতীতের ন্যায় আবার ফ্যাসিবাদ সৃষ্টি হবে।
আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, শহর জামায়াতের আমীর নজরুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা নাদেরুজ্জামান, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া আযাদ প্রমুখ।
এসময় জেলার বিভিন্ন ইউনিটের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
.png)
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন