ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

চাকসু নির্বাচন: আরেক হলের ফলাফল ঘোষণা

চাকসু নির্বাচন: আরেক হলের ফলাফল ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে।

বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে মাস্টার দা সূর্য সেন হলের ফল ঘোষণা করা হয়। এতে ভিপি ও এজিস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছে। জিএস পদে জিতেছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী।

 ঘোষিত ফলাফলে দেখা যায় ভিপি (সহ-সভাপতি) পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী সাজ্জাদ হৃদয় পেয়েছেন ১৪১ ভোট। অপরদিকে, শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ইব্রাহিম রনির পক্ষে ভোট পড়েছে ১৩০টি।

 জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব ১৭৫ ভোট ও ছাত্রদল সমর্থিত প্যানেলের শাফায়েত হোসেন পেয়েছেন ৫৩ ভোট। এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেল প্রার্থী তৌফিকের প্রাপ্ত ১৭০ ভোটের বিপরীতে ৬৫ ভোট পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মুন্না। আজ সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এবারের নির্বাচনে ব্যবহার করা হয়েছে ওএমআর পদ্ধতি।

ভোট গণনার ফলাফল সরাসরি দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে। এ জন্য স্থাপন করা হয়েছে ১৪টি এলইডি স্ক্রিন। 

 উল্লেখ্য, চলমান এই নির্বাচনে চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

চাকসু নির্বাচন: আরেক হলের ফলাফল ঘোষণা

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৫

featured Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে।

বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে মাস্টার দা সূর্য সেন হলের ফল ঘোষণা করা হয়। এতে ভিপি ও এজিস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছে। জিএস পদে জিতেছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী।

 ঘোষিত ফলাফলে দেখা যায় ভিপি (সহ-সভাপতি) পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী সাজ্জাদ হৃদয় পেয়েছেন ১৪১ ভোট। অপরদিকে, শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ইব্রাহিম রনির পক্ষে ভোট পড়েছে ১৩০টি।

 জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব ১৭৫ ভোট ও ছাত্রদল সমর্থিত প্যানেলের শাফায়েত হোসেন পেয়েছেন ৫৩ ভোট। এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেল প্রার্থী তৌফিকের প্রাপ্ত ১৭০ ভোটের বিপরীতে ৬৫ ভোট পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মুন্না। আজ সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এবারের নির্বাচনে ব্যবহার করা হয়েছে ওএমআর পদ্ধতি।

ভোট গণনার ফলাফল সরাসরি দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে। এ জন্য স্থাপন করা হয়েছে ১৪টি এলইডি স্ক্রিন। 

 উল্লেখ্য, চলমান এই নির্বাচনে চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com