ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

স্বেচ্চাসেবকদল নেতার ছেলের হাতে আগ্নেয়াস্ত্রের ছবি ফেসবুকে ভাইরাল

স্বেচ্চাসেবকদল নেতা সুজন ও আগ্নেয়াস্ত্র হাতে তার ছেলে

ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের বদরপুরে এক শিশুর হাতে দেখা মিলল দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র। এমন একটি ছবি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক ভাইরাল হয়েছে। অস্ত্রটি বদরপুর গ্রামের হোসেন মাঝি বাড়ির আবুল খায়েরের ছেলে ও ইউনিয়ন স্বেচ্চসেবকদলের সেক্রেটারি প্রার্থী আবুল হোসেন সুজনের বলে জানাগেছে।

তদন্ত করে জড়িতদের গ্রেফতার ও অবৈধ অস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি সাইফুল ইসলাম।

জানা গেছে, ভাইরাল হওয়া শিশুটির মামা আসাদুর জামান নুর তার নিজ নামীয় ফেসবুক আইডিতে বন্দুক হাতে ভাগিনার একটি ছবি পোস্ট করেন।

পোষ্টের ক্যাপশনে তিনি লিখেন, ‘এটা আমার বড় ভাগিনা, ওর হাতে থাকত এ বয়সে খেলনার পিস্তল থাকার কথা, আর অথচ ওর হাতে এখন অরজিনিয়াল পিস্তল।’ সামাজিক মাধ্যম ফেসবুকে বন্দুক হাতে শিশুর ছবি প্রকাশ হলে শুরু হয় তোলপাড়। কয়েক ঘণ্টা পর ফেসবুকের ওই পোস্ট আর খুঁজে পাওয়া যায়নি।

তার আগে অনেকে ছবি ও স্কিনশর্ট সেভ করে নিজের ফাইলে সংরক্ষণ করে রেখেছেন।

এ ব্যপারে শিশুর পিতা সুজন বলেন, ‘বন্দুক হাতে শিশুটি আমার সন্তান। আমার সন্তানের হাতে কিভাবে এই বন্দুক গেলো আমি জানিনা।

 স্থানীয়দের দাবি, ৫আগষ্টের পর থেকে সে এলাকায় আ'লীগ ও সহযোগী সংগঠনের ৫/৬ জন নেতাকর্মীকে মারধর করে চাঁদাবাজি করেছে। অস্ত্র প্রদর্শন করে অনেকের কাছ চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছিল।

কিছুদিন পুর্বে যৌথবাহিনী সদস্যরা সুজনকে অস্ত্র ও একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করেছিল। তখন সে নিজেকে কৃষক পরিচয় দিয়ে প্রতারনা করে রক্ষা পায়।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

স্বেচ্চাসেবকদল নেতার ছেলের হাতে আগ্নেয়াস্ত্রের ছবি ফেসবুকে ভাইরাল

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৫

featured Image

ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের বদরপুরে এক শিশুর হাতে দেখা মিলল দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র। এমন একটি ছবি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক ভাইরাল হয়েছে। অস্ত্রটি বদরপুর গ্রামের হোসেন মাঝি বাড়ির আবুল খায়েরের ছেলে ও ইউনিয়ন স্বেচ্চসেবকদলের সেক্রেটারি প্রার্থী আবুল হোসেন সুজনের বলে জানাগেছে।

তদন্ত করে জড়িতদের গ্রেফতার ও অবৈধ অস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি সাইফুল ইসলাম।

জানা গেছে, ভাইরাল হওয়া শিশুটির মামা আসাদুর জামান নুর তার নিজ নামীয় ফেসবুক আইডিতে বন্দুক হাতে ভাগিনার একটি ছবি পোস্ট করেন।

পোষ্টের ক্যাপশনে তিনি লিখেন, ‘এটা আমার বড় ভাগিনা, ওর হাতে থাকত এ বয়সে খেলনার পিস্তল থাকার কথা, আর অথচ ওর হাতে এখন অরজিনিয়াল পিস্তল।’ সামাজিক মাধ্যম ফেসবুকে বন্দুক হাতে শিশুর ছবি প্রকাশ হলে শুরু হয় তোলপাড়। কয়েক ঘণ্টা পর ফেসবুকের ওই পোস্ট আর খুঁজে পাওয়া যায়নি।

তার আগে অনেকে ছবি ও স্কিনশর্ট সেভ করে নিজের ফাইলে সংরক্ষণ করে রেখেছেন।

এ ব্যপারে শিশুর পিতা সুজন বলেন, ‘বন্দুক হাতে শিশুটি আমার সন্তান। আমার সন্তানের হাতে কিভাবে এই বন্দুক গেলো আমি জানিনা।

 স্থানীয়দের দাবি, ৫আগষ্টের পর থেকে সে এলাকায় আ'লীগ ও সহযোগী সংগঠনের ৫/৬ জন নেতাকর্মীকে মারধর করে চাঁদাবাজি করেছে। অস্ত্র প্রদর্শন করে অনেকের কাছ চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছিল।

কিছুদিন পুর্বে যৌথবাহিনী সদস্যরা সুজনকে অস্ত্র ও একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করেছিল। তখন সে নিজেকে কৃষক পরিচয় দিয়ে প্রতারনা করে রক্ষা পায়।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com