ফেনীর সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি গ্রামে এক পল্লী চিকিৎসকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার ভোররাতে সদর ইউনিয়নের আব্দুল আজিজ খান পাঠান বাড়ির পল্লী চিকিৎসক শাহজাহানের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে।
গৃহবধুকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় অর্ধ লক্ষ নগদ টাকা ও সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতদল ।
ভুক্তভোগী শাহজাহান বলেন, গভীর রাতে ৭-৮ জনের সংঘবদ্ধ ডাকাতদল দরজার ছিটকানি ভেঙে ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে, আলমারির চাবি চিনিয়ে নিয়ে। আলমারির তালা ভেঙে নগদ টাকা, সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার ও দুই লাখ টাকার মুল্যবান মালামাল নিয়ে যায়।
পরিবারের লোকদের শোর-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ডাকাত দল পালিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত শাহজাহান স্থানীয় ভৈরব চৌধুরী বাজারের খান ফার্মেসীর মালিক ও দীর্ঘ দিনের পল্লী চিকিৎসক।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদলকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
.png)
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন