ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

ফেনীতে বিদ্যুৎপৃষ্ঠে হোটেল শ্রমিকের মৃত্যু

মরদেহের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় সনাক্ত করে পুলিশ

ফেনীর মহিপাল এলাকায় স্টার গেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেলে বিদ্যুৎপৃষ্ঠে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) ভোরে হোটেলের তৃতীয় তলার একটি কক্ষের জানালা সংলগ্ন বিদ্যুতের সঞ্চালনায় লাইনে হাত লেগে এ দুর্ঘটনা ঘটে।

 সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী থানার ওসি শামসুজ্জামান।

জানাগেছে, গত শুক্রবার স্টার গেস্ট হাউজে কর্মচারি পদে যোগদান করেন মো: হানিফ (৩৭)। সে সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের আনার আহমেদের ছেলে।

 যোগদানের দুদিনের মাথায় তিনি বিদ্যুৎপৃষ্ঠে মৃত্যুবরণ করেন।

হোটেল মালিক আমির হোসেন জানান, রাতে জানালা দিয়ে হাত বের করে দোকানিকে টাকা দেওয়ার সময় অসাবধানতা বশত বিদ্যুতের মুল সঞ্চালনায় লাইনের সাথে লেগে যায়। এতে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। সকাল ১০টার দিকে তিনি জানতে পেরে পুলিশে খবর দেন।

ফেনী মডেল থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎপৃষ্ঠে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ বুরো ইনভেস্টিগেশন পিবিআই পরিদর্শক মো: মহিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশের পরিচয় নিশ্চিত হতে ফিঙ্গারিং নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ফেনীতে বিদ্যুৎপৃষ্ঠে হোটেল শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৫

featured Image

ফেনীর মহিপাল এলাকায় স্টার গেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেলে বিদ্যুৎপৃষ্ঠে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) ভোরে হোটেলের তৃতীয় তলার একটি কক্ষের জানালা সংলগ্ন বিদ্যুতের সঞ্চালনায় লাইনে হাত লেগে এ দুর্ঘটনা ঘটে।

 সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী থানার ওসি শামসুজ্জামান।

জানাগেছে, গত শুক্রবার স্টার গেস্ট হাউজে কর্মচারি পদে যোগদান করেন মো: হানিফ (৩৭)। সে সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের আনার আহমেদের ছেলে।

 যোগদানের দুদিনের মাথায় তিনি বিদ্যুৎপৃষ্ঠে মৃত্যুবরণ করেন।

হোটেল মালিক আমির হোসেন জানান, রাতে জানালা দিয়ে হাত বের করে দোকানিকে টাকা দেওয়ার সময় অসাবধানতা বশত বিদ্যুতের মুল সঞ্চালনায় লাইনের সাথে লেগে যায়। এতে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। সকাল ১০টার দিকে তিনি জানতে পেরে পুলিশে খবর দেন।

ফেনী মডেল থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎপৃষ্ঠে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ বুরো ইনভেস্টিগেশন পিবিআই পরিদর্শক মো: মহিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশের পরিচয় নিশ্চিত হতে ফিঙ্গারিং নেওয়া হয়েছে।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com