ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

বিএনপি নেতার মৃত্যুর পর ফেরত দেওয়া হলো পদ!

নাসিম উদ্দিন আকন

ঝালকাঠির রাজাপুর উপজেলার নলবুনিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের মৃত্যুর চারদিন পর পুনরায় তাঁর দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

 ঘটনার চারদিন পর আজ মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তি সাংবাদিকদের হাতে পৌঁছেছে। এতে উল্লেখ করা হয়, নাসিম উদ্দিন আকনের বিরুদ্ধে দেওয়া অব্যাহতি প্রত্যাহার করে তাঁকে পুনর্বহাল করা হয়েছে। এর আগে, দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

পদ ফিরিয়ে দেওয়ার চিঠিটি কেন্দ্র থেকে আজ (২৮ অক্টোবর) জারি করা হলেও সু–কৌশলে তারিখ উল্লেখ করা হয়েছে মৃত্যুর একদিন আগের; ২৪ অক্টোবর। অর্থাৎ তাঁর মৃত্যুর এক দিন আগের। বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি ও আলোচনার জন্ম দেয় মৃত নাসিম আকনের পদ ফিরিয়ে দেওয়া নিয়ে। চিঠিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক অব্যাহতি প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ সকল পদে পুনর্বহাল করা হলো। চিঠিতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। স্থানীয় দলীয় নেতারা বিষয়টিকে বেদনাদায়ক হাস্যকর বলে অভিহিত করেছেন।

 তাঁদের ভাষায়, যে নেতা দলের জন্য জীবনভর পরিশ্রম করেছেন, তাঁর মৃত্যু পরও তাঁকে নিয়ে দল তামাশা করল। মৃত্যুর পর ব্যাক ডেটে (পুরোনো তারিখ) পদ ফেরানোর চিঠি এ যেন ভাগ্যের নির্মম পরিহাস। জীবিত থাকতে তাঁকে মূল্যায়ন করা হয়নি, এটা সত্যি দুঃখজনক। উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফেসবুকে মন্তব্য করেছেন, ‘কবরে বসে দলের কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে এখন নাসিম উদ্দিন আকনের পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে তার সাথে যা করা হচ্ছে, এসব এখন শুধুই কষ্ট বাড়িয়ে দেয়। আল্লাহ তাঁকে জান্নাত দান করুন।’

 চাঁদাবাজির অভিযোগে গত ২৫ জানুয়ারি বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের দলীয় পদ ২৫ জানুয়ারি হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। সঙ্গে সঙ্গে তাকে দলীয় সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।’ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের (দলীয় পদ স্থগিত) সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রক্ষা না করার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছিল তখন।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি নেতার মৃত্যুর পর ফেরত দেওয়া হলো পদ!

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৫

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com