ফেনীর সোনাগাজীতে সড়ক দূর্ঘটনায় অলিম্পিক কেম্পানীর এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গাড়ী চালক হোসেন আহম্মদ গুরুতর আহত হয়েছেন।
জানাগেছে, রোববার দুপুরে অলিম্পিক কেম্পানীর পন্য বোঝাই একটি মিনি পিকআপ চরচান্দিয়া ইউনিয়নের হাজীপাড়া এলাকায় আঞ্চলিক সড়কের গর্তে পড়ে উল্টে যায়।
এতে গাড়ী চালক ও কোম্পানীর বিক্রয় প্রতিনিধি মারাত্মক আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।
কর্তব্যরত চিকিৎসক বিক্রয় প্রতিনিধি মোহাম্মদ তামিম (২০)কে মৃত ঘোষনা করেন। সে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামের নুর বেপারী বাড়ীর জামাল উদ্দিনের ছেলে।
উন্নত চিকিৎসার জন্য চালক হোসেন আহম্মদ (৩০)কে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সে চরখোয়াজ গ্রামের জয়নাল আবদিনের ছেলে।
সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, ঘটনাস্থলে রাস্তায় খানাখন্দ থাকায় গাড়ীটি উল্টে যায়। এতে চালক ও বিক্রয় প্রতিনিধি দুজনই মারাত্মক আহত হন। হাসপাতালে বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়। চালকের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার শিকার গাড়িটি জব্দ করা হয়েছে।
.png)
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন