ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

ফেনী সদরে বিপুল ভোটে জিতবে ধানের শীষ : জয়নাল আবদীন

ফেনীতে বিএনপির যৌথসভায় বক্তৃতা করেন বিএনপির প্রার্থী জয়নাল আবদীন

চেয়ারপার্সনের উপদেষ্টা ও ফেনী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদীন বলেছেন, দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছে। আপনারা ভোট দিলে ইনশাল্লাহ অতীতের মতই সদর আসনে বিপুল ভোটে জিতবে ধানেরশীষ। আপনারা সুযোগ দিলে আমৃত্যু ফেনীবাসীর সেবা করতে চাই।

 মঙ্গলবার সকালে কিং অব ফেনী কমিউনিটি সেন্টারে সদর উপজেলা ও পৌর বিএনপির যৌথ প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, মা-বোনদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। কাউকে ষড়যন্ত্রের সুযোগ দিবেন না।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। তিনি বলেন, অনেকে প্রার্থী ছিলেন। সাবেক তিনবারের এমপি ও জেলা বিএনপির দীর্ঘদিনের সাধারণ সম্পাদক জয়নাল আবদীনকে যোগ্য মনে করে দল মনোনয়ন দিয়েছে। দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি না করে ধানের শীষের বিজয় নিশ্চিত করুন।

সভায় সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. মেজবাহ উদ্দিন ভূঞার সঞ্চালনায় বক্তব্য দেন, ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন, জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত।

আরও বক্তব্য দেন, জেলা স্বেচ্চাসেবকদলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক জহির উদ্দিন, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু ও সদর উপজেলা যুবদলের সদস্যসচিব শাহাদাত হোসেন।

এসময় সদর উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌরসভার ১৮টি ওয়ার্ড বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ফেনী সদরে বিপুল ভোটে জিতবে ধানের শীষ : জয়নাল আবদীন

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com