ঢাকা    সোমবার, ০২ মার্চ ২০২৬
ঢাকা    সোমবার, ০২ মার্চ ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

ঘরের ভেতরে এই সাধারণ জিনিসটি আছে? কমবে ওয়াইফাইয়ের

ঘরের ভেতরে সাজসজ্জা আর পরিবেশবান্ধব আবহ তৈরির জন্য পাত্রে পাত্রে গাছ রাখা এখন খুবই সাধারণ বিষয়। এসব ইনডোর প্ল্যান্ট বাতাসের দূষণ কমাতেও সাহায্য করে।

 কিন্তু জানেন কি, সেই গাছই আবার আপনার ওয়াইফাই নেটওয়ার্কের গতি কমিয়ে দিতে পারে? সম্প্রতি ব্রডব্যান্ড জিনি নামের একটি প্রতিষ্ঠানের গবেষণায় উঠে এসেছে, ঘরের ভেতরে রাখা গাছপালা ওয়াইফাই সংযোগের গতি কমানোর পেছনে ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে, যদি রাউটারকে গাছ থেকে সরিয়ে নেওয়া যায়, তাহলে ইন্টারনেটের স্পিড এক তৃতীয়াংশেরও বেশি বেড়ে যেতে পারে। কেন গাছের কারণে ওয়াইফাই স্লো হয়? গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, ইনডোর প্ল্যান্টের ভেজা মাটি আর মোটা পাতাগুলো ওয়াইফাই সিগন্যালকে শোষণ করে নেয় বা প্রতিফলিত করে। ফলে সিগন্যাল দুর্বল হয়ে যায়, আর তার সরাসরি প্রভাব পড়ে নেটের গতিতে। ছোট কোনো ফ্ল্যাট বা ঘরে অনেক গাছ থাকলে এ প্রভাব আরও স্পষ্টভাবে বোঝা যায়।

গবেষকরা জানিয়েছেন, রাউটারকে গাছ থেকে সরিয়ে নেওয়ার পর নেট স্পিডে যে উল্লেখযোগ্য উন্নতি হয়, তা দেখে তারাও অবাক হয়েছেন। তাই তাদের পরামর্শ, রাউটার এমন জায়গায় রাখতে হবে যেখানে আশপাশে গাছ না থাকে। শুধু গাছ নয়, আরও কিছু কারণ বিশেষজ্ঞদের মতে, কেবল গাছই নয়, ঘরের দেয়াল, ছাদ কিংবা পাশের বাড়ির ওয়াইফাই নেটওয়ার্কও স্পিড কমিয়ে দিতে পারে। যদি প্রায়ই নেট ধীরগতির সমস্যায় পড়েন, তাহলে প্রথমেই রাউটারের অবস্থান বদলানোর চেষ্টা করতে হবে। অনেক সময় শুধু জায়গা পরিবর্তন করলেই ইন্টারনেট স্পিডে উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়। রাউটার বসানোর সঠিক পদ্ধতি ১. রাউটার থেকে চারপাশে সমানভাবে সিগন্যাল ছড়ায়। তাই একেবারে বাম বা ডান কোণে বসালে ঘরের একপাশে সিগন্যাল দুর্বল হয়ে যাবে। ২. সেরা ফল পেতে রাউটার বসাতে হবে ঘরের মাঝামাঝি জায়গায়। ৩. রাউটার সাধারণত শক্তিশালী সিগন্যাল নিচের দিকে পাঠায়। তাই যতটা সম্ভব উঁচু জায়গায় রাখা উচিত।

সূত্র : জিও নিউজ উর্দু

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

সোমবার, ০২ মার্চ ২০২৬

ঘরের ভেতরে এই সাধারণ জিনিসটি আছে? কমবে ওয়াইফাইয়ের

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com