ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে দুর্ঘটনায় নিহত ১

দুর্ঘটনার শিকার পিকাপ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর রামপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লেগে এক পিকআপ চালক নিহত হয়েছেন।

 বুধবার ভোর ৫টার দিকে মহাসড়কের রামপুর সম্রাট অটো মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম রিপন (৫০)। তাৎক্ষনিক ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

এতে আহত সহযোগী কামাল হোসেন (৫০)কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকার আবুল হোসেনের ছেলে।

 মহিপাল হাইওয়ে থানার ওসি মো. হারুন উর রশিদ বলেন, রিপনের ঠিকানা জানা যায়নি। একটি দ্রুতগামী ট্রাকের ব্রেক আটকে গাড়িটি হঠাৎ দাঁড়িয়ে যায়।

এসময় ট্রাকের পেছনে থাকা পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

 খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে পিকআপে আটকে পড়া ২ জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক রিপনকে মৃত ঘোষণা করেন।

 দুটি গাড়ি জব্দ রাখা হয়েছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে দুর্ঘটনায় নিহত ১

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫

featured Image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর রামপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লেগে এক পিকআপ চালক নিহত হয়েছেন।

 বুধবার ভোর ৫টার দিকে মহাসড়কের রামপুর সম্রাট অটো মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম রিপন (৫০)। তাৎক্ষনিক ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

এতে আহত সহযোগী কামাল হোসেন (৫০)কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকার আবুল হোসেনের ছেলে।

 মহিপাল হাইওয়ে থানার ওসি মো. হারুন উর রশিদ বলেন, রিপনের ঠিকানা জানা যায়নি। একটি দ্রুতগামী ট্রাকের ব্রেক আটকে গাড়িটি হঠাৎ দাঁড়িয়ে যায়।

এসময় ট্রাকের পেছনে থাকা পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

 খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে পিকআপে আটকে পড়া ২ জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক রিপনকে মৃত ঘোষণা করেন।

 দুটি গাড়ি জব্দ রাখা হয়েছে বলে জানান তিনি।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com