ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

কনটেন্ট তৈরি করতে গিয়ে অগ্নিদগ্ধ আইসিইউতে কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন

সোশ্যাল মিডিয়ায় হাস্যরসাত্মক, বাস্তব ও অবাস্তব বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে পরিচিতি লাভ করেছিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আল-আমিন (৪০) নামের এক যুবক।

এবার সেই কনটেন্ট তৈরি করতে গিয়েই অগ্নিদগ্ধ হয়েছেন তিনি। রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ওই যুবক এখন মৃত্যুশয্যায়। গত ২৮ নভেম্বর সকালে উপজেলার দাড়িয়াপুর ইটখলার মোড় সংলগ্ন একটি কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে সেখানে আগুন পোহাতে পোহাতে গোসল করার কনটেন্ট তৈরি করছিলেন আল-আমিন। পরিকল্পনা ছিল, চৌবাচ্চায় পেট্রোল ঢেলে আগুন পোহাতে পোহাতে গোসলের শুটিং করবেন। কিন্তু চৌবাচ্চায় অতিরিক্ত পেট্রোল ঢেলে ফেলার কারণে সেখানে স্বাভাবিকভাবেই বড় শিখা তৈরি হয় আগুনের। আর সেই আঁচে দগ্ধ হন আল-আমিন। এ ব্যাপারে আল-আমিনের সহকারীরা জানিয়েছেন, তার শরীরের ৩৫-৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে শুরুতে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

এদিকে আল-আমিনের আগুন পোহানো ও তাতে দগ্ধ হওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেই আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য পানিতে ঝাঁপ দেন আল-আমিন। কিন্তু তাতেও রক্ষা হয়নি তার। কনটেন্টের ধারা ভাষ্যকার আজাদ হোসেন জনি জানিয়েছেন, আল-আমিন বর্তমানে বারডেম হাসপাতালের সিসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন। তাকে সুস্থ করার জন্য চেষ্টা করছেন চিকিৎসকরা। এছাড়া অগ্নিদগ্ধ আল-আমিনের সহকারী সুবল চন্দ্র অধিকারী তার সুস্থতার জন্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

কনটেন্ট তৈরি করতে গিয়ে অগ্নিদগ্ধ আইসিইউতে কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image

সোশ্যাল মিডিয়ায় হাস্যরসাত্মক, বাস্তব ও অবাস্তব বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে পরিচিতি লাভ করেছিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আল-আমিন (৪০) নামের এক যুবক।

এবার সেই কনটেন্ট তৈরি করতে গিয়েই অগ্নিদগ্ধ হয়েছেন তিনি। রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ওই যুবক এখন মৃত্যুশয্যায়। গত ২৮ নভেম্বর সকালে উপজেলার দাড়িয়াপুর ইটখলার মোড় সংলগ্ন একটি কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে সেখানে আগুন পোহাতে পোহাতে গোসল করার কনটেন্ট তৈরি করছিলেন আল-আমিন। পরিকল্পনা ছিল, চৌবাচ্চায় পেট্রোল ঢেলে আগুন পোহাতে পোহাতে গোসলের শুটিং করবেন। কিন্তু চৌবাচ্চায় অতিরিক্ত পেট্রোল ঢেলে ফেলার কারণে সেখানে স্বাভাবিকভাবেই বড় শিখা তৈরি হয় আগুনের। আর সেই আঁচে দগ্ধ হন আল-আমিন। এ ব্যাপারে আল-আমিনের সহকারীরা জানিয়েছেন, তার শরীরের ৩৫-৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে শুরুতে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

এদিকে আল-আমিনের আগুন পোহানো ও তাতে দগ্ধ হওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেই আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য পানিতে ঝাঁপ দেন আল-আমিন। কিন্তু তাতেও রক্ষা হয়নি তার। কনটেন্টের ধারা ভাষ্যকার আজাদ হোসেন জনি জানিয়েছেন, আল-আমিন বর্তমানে বারডেম হাসপাতালের সিসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন। তাকে সুস্থ করার জন্য চেষ্টা করছেন চিকিৎসকরা। এছাড়া অগ্নিদগ্ধ আল-আমিনের সহকারী সুবল চন্দ্র অধিকারী তার সুস্থতার জন্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com