ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

ফেনীর মুক্তিযোদ্ধা সন্তান ফখরুলকে নৃশংসভাবে হত্যা

সৈয়দ মনির
সৈয়দ মনির
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফেনীর মুক্তিযোদ্ধা সন্তান ফখরুলকে নৃশংসভাবে হত্যা
বীরমুক্তিযোদ্ধা সন্তান ফখরুল ইসলাম

ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা সন্তান ফখরুল ইসলাম(৪০) কে নৃশংসভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে রাজধানীর ডেমরা এলাকায় এ ঘটনা ঘটে। পরিচয় সনাক্ত করে সোমবার রাতে পরিবারকে খবর দেয় পুলিশ।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান। সে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. ইলিয়াছের ছেলে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টো চেয়ারম্যানের ছোট ভাই। 

জানাগেছে, স্থানীয় কাজীর হাট বাজারে দোকান করতেন ফখরুল ইসলাম। ৫ আগস্টের পর দোকানে তার উপর হামলা করে স্থানীয় যুবদলকর্মীরা। এর পর থেকে ফখরুল রাজধানীর ডেমরায় বসবাস করেন। সেখানে ইলেকট্রিক ঠিকাদার হিসেবে কাজ করতেন তিনি।

সর্বশেষ গত রোববার ৭ ডিসেম্বর বিকালে বাড়িতে স্ত্রী-কন্যার সাথে কথা বলার পর থেকে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

 ৮ ডিসেম্বর, সোমবার রাতে ডেমরা থানা পুলিশ তার মৃত্যুর খবরটি পরিবারকে জানায়।

পুলিশের বরাত দিতে তার স্ত্রী বৃষ্টি ও বড় ভাই ভুট্টো  জানান, তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এতে তার মুখ, বুক ও পিঠে মারাত্মক থেঁতলানো এবং রক্তাক্ত জখম করা হয়েছে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর হত্যাকারীরা তাকে গাছের ডালে ঝুলিয়ে রেখে যায়।

নিহতের ভাই ভুট্টো চেয়ারম্যান বলেন, সে রাজনীতিতে তেমন সক্রিয় ছিলনা। বাবা ও ভাই আওয়ামী রাজনীতির পাশাপাশি স্থানীয় ইউপি চেয়ারম্যান ছিলেন। তারা দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তাদের প্রতিপক্ষ পরিকল্পিতভাবে ফখরুলকে নৃশংসভাবে হত্যা করেছে। নিহতের স্ত্রী বৃষ্টি ইসলাম অন্তঃসত্ত্বা ও তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে। এমন পাষন্ড হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে পরিবার।

চরদরবেশ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজির আহম্মদ বেলাল বলেন, শুধুমাত্র বীরমুক্তিযোদ্ধা সন্তান ও আওয়ামী পরিবারের সদস্য হওয়ায় ফখরুলকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তাদের রাজনৈতিক প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

 বীর মুক্তিযোদ্ধার সন্তান ফখরুল ইসলাম হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফেনী জেলা ইউনিটের সহ সভাপতি সাংবাদিক সাইফুল আলম হিরন বলেন, নৃশংস এ হত্যাকান্ডের ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন ও জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।

ডেমরা থানার অফিসার ইনচার্জ মো.মাহমুদুর রহমান বলেন, মরদেহ ঢাকা মেডিকেলে রয়েছে। সুরতহালে মনে হয়েছে তার মৃত্যু বিষয়টি রহস্যজনক। তদন্তে জানাযাবে হত্যা নাকি অন্যকিছু।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ফেনীর মুক্তিযোদ্ধা সন্তান ফখরুলকে নৃশংসভাবে হত্যা

প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com