ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

নায়ক রিয়াজের মৃত্যুর গুজব, যা জানা গেল

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ছড়িয়ে পড়ে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদের মৃত্যুর খবর। তবে এ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও এ বিষয়ে কিছু জানে না।

রিয়াজের একজন ঘনিষ্ঠজন গণমাধ্যমকে বলেন, ‘এমন কিছু হওয়ার কথা নয়। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। যদি সত্যিই কিছু হতো, এতক্ষণে তো খবর ছড়িয়ে যেত।’ ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে রিয়াজ আত্মগোপনে রয়েছেন। তিনি ঠিক কোথায় আছেন তা কেউ জানে না। কিছু গুজব আছে যে তিনি ভারতে চলে গেছেন, আবার কেউ বলছে দেশে কোথাও আছেন। রিয়াজের মোবাইল নম্বরও বন্ধ রয়েছে।

শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের আগে রিয়াজ সক্রিয়ভাবে আওয়ামী লীগের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাকে বেশ কয়েকবার শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে দেখা গেছে। ১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে দুই দশক ধরে রিয়াজ ঢালিউডের জনপ্রিয় মুখ ছিলেন। ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।

 এরপর অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর রিয়াজের অভিনীত সর্বশেষ সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পায়। তারপর থেকে নতুন কোনো কাজে দেখা মেলেনি।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

নায়ক রিয়াজের মৃত্যুর গুজব, যা জানা গেল

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ছড়িয়ে পড়ে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদের মৃত্যুর খবর। তবে এ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও এ বিষয়ে কিছু জানে না।

রিয়াজের একজন ঘনিষ্ঠজন গণমাধ্যমকে বলেন, ‘এমন কিছু হওয়ার কথা নয়। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। যদি সত্যিই কিছু হতো, এতক্ষণে তো খবর ছড়িয়ে যেত।’ ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে রিয়াজ আত্মগোপনে রয়েছেন। তিনি ঠিক কোথায় আছেন তা কেউ জানে না। কিছু গুজব আছে যে তিনি ভারতে চলে গেছেন, আবার কেউ বলছে দেশে কোথাও আছেন। রিয়াজের মোবাইল নম্বরও বন্ধ রয়েছে।

শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের আগে রিয়াজ সক্রিয়ভাবে আওয়ামী লীগের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাকে বেশ কয়েকবার শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে দেখা গেছে। ১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে দুই দশক ধরে রিয়াজ ঢালিউডের জনপ্রিয় মুখ ছিলেন। ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।

 এরপর অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর রিয়াজের অভিনীত সর্বশেষ সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পায়। তারপর থেকে নতুন কোনো কাজে দেখা মেলেনি।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com