ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

রমজান শুরুর সংশোধিত তারিখ জানাল আমিরাত

রমজান শুরুর সংশোধিত তারিখ জানাল আমিরাত
সংগৃহীত

ইসলাম ধর্মবলম্বীদের জন্য ধর্মীয়ভাবে পবিত্র ও তাৎপর্যপূর্ণ রমজান মাসের চাঁদ আগামী ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেখা যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান চর্চা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। প্রথম দিকে ধারণা করা হচ্ছিল যে আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রমজানের চাঁদ দেখা দেবে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থা জানিয়েছিল, আগামী ১৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের পরপর আকাশে উঠবে রমজান মাসের চাঁদ। কিন্তু আইএসির রোববারের বিবৃতিতে বলা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদের গঠন প্রক্রিয়া চূড়ান্ত অবস্থায় থাকবে এবং ১৯ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর এক মিনিটের জন্য আমিরাতের আকাশে দৃশ্যমান হবে রমজানের চাঁদ। ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভের নাম রোজা বা সিয়াম। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানহার না করা এবং ইন্দ্রিয় সংযম পালনকে রোজা বা সিয়াম বলা হয়। ধর্মপ্রাণ মুসলিমরা রমজান মাসে রোজা পালন করেন। রমজান মাসের ২৯ অথবা ৩০ তারিখে শাওয়াল মাসের চাঁদ উদিত হয়। এই চাঁদ ইসলাম ধর্মের প্রধান উৎসব ঈদুল ফিতরের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতর উদযাপনের মধ্যে দিয়ে রমজানের সিয়াম সাধনা শেষ করে স্বাভাবিক জীবনে প্রবেশ করেন মুসলিমরা।

বাংলাদেশে রমজান মাস শুরু হয় মধ্যপ্রাচ্যে রমজান শুরু হওয়ার একদিন পর থেকে। সেই হিসেবে আইএসির বিবৃতির ভিত্তিতে বলা যায়, আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ উঠবে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

রমজান শুরুর সংশোধিত তারিখ জানাল আমিরাত

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ইসলাম ধর্মবলম্বীদের জন্য ধর্মীয়ভাবে পবিত্র ও তাৎপর্যপূর্ণ রমজান মাসের চাঁদ আগামী ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেখা যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান চর্চা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। প্রথম দিকে ধারণা করা হচ্ছিল যে আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রমজানের চাঁদ দেখা দেবে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থা জানিয়েছিল, আগামী ১৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের পরপর আকাশে উঠবে রমজান মাসের চাঁদ। কিন্তু আইএসির রোববারের বিবৃতিতে বলা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদের গঠন প্রক্রিয়া চূড়ান্ত অবস্থায় থাকবে এবং ১৯ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর এক মিনিটের জন্য আমিরাতের আকাশে দৃশ্যমান হবে রমজানের চাঁদ। ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভের নাম রোজা বা সিয়াম। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানহার না করা এবং ইন্দ্রিয় সংযম পালনকে রোজা বা সিয়াম বলা হয়। ধর্মপ্রাণ মুসলিমরা রমজান মাসে রোজা পালন করেন। রমজান মাসের ২৯ অথবা ৩০ তারিখে শাওয়াল মাসের চাঁদ উদিত হয়। এই চাঁদ ইসলাম ধর্মের প্রধান উৎসব ঈদুল ফিতরের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতর উদযাপনের মধ্যে দিয়ে রমজানের সিয়াম সাধনা শেষ করে স্বাভাবিক জীবনে প্রবেশ করেন মুসলিমরা।

বাংলাদেশে রমজান মাস শুরু হয় মধ্যপ্রাচ্যে রমজান শুরু হওয়ার একদিন পর থেকে। সেই হিসেবে আইএসির বিবৃতির ভিত্তিতে বলা যায়, আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ উঠবে।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com