ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

ক্ষমতায় গেলে সরকারি চাকরিতে বয়সের বাধা তুলে দেবে জামায়াত!

ক্ষমতায় গেলে সরকারি চাকরিতে বয়স কোনো বাধা নয় নীতি অনুসরণ করার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলটির নির্বাচনী ইশতেহারে এই তথ্য তুলে ধরা হয়েছে।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ইশতেহার ঘোষণা করে দলটি। দলটির ইশতেহারের সপ্তম ভাগের সবার আগে যুবসমাজ ভিষণে এই প্রতিশ্রুতি জানানো হয়েছে। এতে বলা হয়, ‘যোগ্যরাই সরকারি চাকরিতে, বয়স কোনো বাঁধা নয়’ এই নীতির অনুসরণ করা হবে।

রাজধানীর বনানীর হোটেল শেরাটনে কুরআন তেলাওয়াতের মাধ্যমে দলটির ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু হয়। আট ভাগে ৪১ দফা ইশতেহার ঘোষণা করছে জামায়াতে ইসলামী। যার মধ্যে ২৬ টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে ৫টি ‘হ্যাঁ’ ও ৬টি ‘না’।

 ইশতেহারে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা বিষয়ে জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার জাতির সামনে তুলে ধরা হয়েছে।

 ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জামায়াতের আমির ডা শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারসহ শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশের কূটনীতিক গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ক্ষমতায় গেলে সরকারি চাকরিতে বয়সের বাধা তুলে দেবে জামায়াত!

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ক্ষমতায় গেলে সরকারি চাকরিতে বয়স কোনো বাধা নয় নীতি অনুসরণ করার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলটির নির্বাচনী ইশতেহারে এই তথ্য তুলে ধরা হয়েছে।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ইশতেহার ঘোষণা করে দলটি। দলটির ইশতেহারের সপ্তম ভাগের সবার আগে যুবসমাজ ভিষণে এই প্রতিশ্রুতি জানানো হয়েছে। এতে বলা হয়, ‘যোগ্যরাই সরকারি চাকরিতে, বয়স কোনো বাঁধা নয়’ এই নীতির অনুসরণ করা হবে।

রাজধানীর বনানীর হোটেল শেরাটনে কুরআন তেলাওয়াতের মাধ্যমে দলটির ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু হয়। আট ভাগে ৪১ দফা ইশতেহার ঘোষণা করছে জামায়াতে ইসলামী। যার মধ্যে ২৬ টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে ৫টি ‘হ্যাঁ’ ও ৬টি ‘না’।

 ইশতেহারে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা বিষয়ে জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার জাতির সামনে তুলে ধরা হয়েছে।

 ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জামায়াতের আমির ডা শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ারসহ শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশের কূটনীতিক গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com