ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন অবিলম্বে বাস্তবায়নের দাবিতে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সরকারি কর্মচারীরা আবারও কর্মবিরতি পালন করছেন। আগের কর্মসূচির তুলনায় আজকের কর্মবিরতির সময় দুই ঘণ্টা বাড়ানো হয়েছে।

বুধবার থেকে তারা নতুন সময়সূচি অনুযায়ী কর্মবিরতি শুরু করেছেন। পাশাপাশি, দাবি আদায়ে শহীদ মিনারে সমাবেশ করার কথাও জানিয়েছে তারা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ কর্মবিরতি সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে এবং সারাদেশের সব সরকারি, আধা সরকারি ও পে স্কেলের আওতাভুক্ত অফিসে এটি কার্যকর হবে। এর আগে গত ১ থেকে ৩ ফেব্রুয়ারি তারা প্রতিদিন দুই ঘণ্টা (সকাল ৯টা থেকে ১১টা) কর্মবিরতি পালন করেছিলেন।

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী বলেন, তারা শান্তিপূর্ণভাবে এবং কর্মচারী শৃঙ্খলা মেনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তিনি আরও জানিয়েছেন, সরকার ৩১ জানুয়ারির মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশ করার কথা ছিল, কিন্তু তা না হওয়ায় কর্মসূচি সম্প্রসারণ করা হয়েছে। দাবি আদায়ে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন অবিলম্বে বাস্তবায়নের দাবিতে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সরকারি কর্মচারীরা আবারও কর্মবিরতি পালন করছেন। আগের কর্মসূচির তুলনায় আজকের কর্মবিরতির সময় দুই ঘণ্টা বাড়ানো হয়েছে।

বুধবার থেকে তারা নতুন সময়সূচি অনুযায়ী কর্মবিরতি শুরু করেছেন। পাশাপাশি, দাবি আদায়ে শহীদ মিনারে সমাবেশ করার কথাও জানিয়েছে তারা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ কর্মবিরতি সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে এবং সারাদেশের সব সরকারি, আধা সরকারি ও পে স্কেলের আওতাভুক্ত অফিসে এটি কার্যকর হবে। এর আগে গত ১ থেকে ৩ ফেব্রুয়ারি তারা প্রতিদিন দুই ঘণ্টা (সকাল ৯টা থেকে ১১টা) কর্মবিরতি পালন করেছিলেন।

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী বলেন, তারা শান্তিপূর্ণভাবে এবং কর্মচারী শৃঙ্খলা মেনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তিনি আরও জানিয়েছেন, সরকার ৩১ জানুয়ারির মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশ করার কথা ছিল, কিন্তু তা না হওয়ায় কর্মসূচি সম্প্রসারণ করা হয়েছে। দাবি আদায়ে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com