শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর বিএনপির ৮ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার (০৫ ফেব্রুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় নবীনগর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য হযরত আলী, জেলা বিএনপির সদস্য আবু সাইদ, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাইনউদ্দিন মাইনু, উপজেলার সাবেক সভাপতি এ কে এম হাবিবুর রহমান খায়ের, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম,নবীনগর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইকবাল হোসেন মোল্লা,পৌর বিএনপি'র সহ-সভাপতি মোবারক ভূইয়া। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃতদের প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপি জানায়, সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ অক্ষুণ্ন রাখার জন্য ভবিষ্যতেও এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল।
.png)
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন