ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

হামলার পর যা বললেন ইনকিলাব মঞ্চের জাবের

মো জিছান
মো জিছান
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হামলার পর যা বললেন ইনকিলাব মঞ্চের জাবের

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদের ওপর সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। শুক্রবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় তাদের লাঠিপেটা করা হয়। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হঠাৎ টিয়ারগ্যাস ও সাউন্ডগ্রেন্ড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করতে দেখা যায় পুলিশকে। অবস্থান কর্মসূচিতে ছিলেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা প্রমুখ।

হামলার শিকার হওয়ার পর ফেসবুকে পোস্টে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের লিখেছেন, আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। সেই পর্যন্ত নিরাপদে থাকার আহ্বান জানাই। আরেক পোস্টে জাবের লিখেছেন, পরিস্থিতি কেউ ঘোলাটে করবেন না। শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

হামলার পর যা বললেন ইনকিলাব মঞ্চের জাবের

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদের ওপর সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। শুক্রবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় তাদের লাঠিপেটা করা হয়। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হঠাৎ টিয়ারগ্যাস ও সাউন্ডগ্রেন্ড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করতে দেখা যায় পুলিশকে। অবস্থান কর্মসূচিতে ছিলেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা প্রমুখ।

হামলার শিকার হওয়ার পর ফেসবুকে পোস্টে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের লিখেছেন, আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। সেই পর্যন্ত নিরাপদে থাকার আহ্বান জানাই। আরেক পোস্টে জাবের লিখেছেন, পরিস্থিতি কেউ ঘোলাটে করবেন না। শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com