ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

মো জিছান
মো জিছান
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আরও পড়ুন: ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র, ইনকিলাব মঞ্চ-পুলিশের মধ্যে সংঘর্ষ ঘোষণায় বলা হয়, যমুনা এলাকায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে। ইনকিলাব মঞ্চ জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

 সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে নেতাকর্মীরা যমুনার উদ্দেশে অগ্রসর হন। আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড অতিক্রম করে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ইনকিলাব মঞ্চের দাবি, এ সময় আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। এছাড়া ডাকসু নেত্রী জুমা, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ আরও কয়েকজন আহত হন। তবে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, তিনজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে কেউ গুলিবিদ্ধ নন।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com