নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
জানা গেছে, বৈঠকে নবম পে স্কেল বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর আগে সরকারের নির্দেশনায় জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫ জমা দেওয়া প্রতিবেদনের বেতনসংক্রান্ত বিষয় পরীক্ষা করে সুপারিশ দিতে একটি কমিটি গঠন করা হয়।
তৎকালীন মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে গঠিত এই কমিটিতে জনপ্রশাসন, প্রতিরক্ষা, অর্থ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বাস্থ্যসেবা, আইন ও বিচার বিভাগসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা সদস্য হিসেবে রয়েছেন।
কমিটি সংশ্লিষ্ট প্রতিবেদনসমূহ পর্যালোচনা করে পরবর্তী করণীয় বিষয়ে সুপারিশসহ সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে।
উল্লেখ্য, গত বছরের ২৭ জুলাই সরকার নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান–এর নেতৃত্বাধীন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস–এর কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।
.png)
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন