ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

পুরো রমজানে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পূজার দীর্ঘ ছুটি কাটিয়ে আজ সোমবার থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু হলেও সবার নজর এখন পবিত্র রমজানের ছুটির দিকে।

রমজানে স্কুল বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ আজ সোমবার চেম্বার জজ আদালত স্থগিত করায় ঝুলে যাওয়া ছুটির বিতর্কের অবসান ঘটেছে। এর ফলে সরকারের আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ রমজান বা ৭ মার্চ পর্যন্ত মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলোতে নিয়মিত পাঠদান চলবে।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডলের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার হাইকোর্ট পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। তবে রাষ্ট্রপক্ষ এই আদেশের বিরুদ্ধে আপিল করলে আদালত তা স্থগিত করে দেন। ফলে ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধ হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা আর কার্যকর হচ্ছে না।

মাদরাসাগুলোতে অবশ্য গত ১৫ ফেব্রুয়ারি থেকেই রমজানের ছুটি শুরু হয়ে গেছে। অন্যদিকে সরকারি কলেজগুলোর জন্য গত বছরের ডিসেম্বরে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত ছুটি বহাল থাকবে। রাজধানীর ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও রমজানের মাঝামাঝি পর্যন্ত তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে এখনো এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৮ মার্চ থেকে ১৯ দিনের ছুটির একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠালেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে আগামীকাল দায়িত্ব নিতে যাওয়া নতুন সরকারের শিক্ষামন্ত্রীর ওপর। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তাকে এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিতে হতে পারে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

পুরো রমজানে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত!

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পূজার দীর্ঘ ছুটি কাটিয়ে আজ সোমবার থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু হলেও সবার নজর এখন পবিত্র রমজানের ছুটির দিকে।

রমজানে স্কুল বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ আজ সোমবার চেম্বার জজ আদালত স্থগিত করায় ঝুলে যাওয়া ছুটির বিতর্কের অবসান ঘটেছে। এর ফলে সরকারের আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ রমজান বা ৭ মার্চ পর্যন্ত মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলোতে নিয়মিত পাঠদান চলবে।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডলের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার হাইকোর্ট পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। তবে রাষ্ট্রপক্ষ এই আদেশের বিরুদ্ধে আপিল করলে আদালত তা স্থগিত করে দেন। ফলে ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধ হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা আর কার্যকর হচ্ছে না।

মাদরাসাগুলোতে অবশ্য গত ১৫ ফেব্রুয়ারি থেকেই রমজানের ছুটি শুরু হয়ে গেছে। অন্যদিকে সরকারি কলেজগুলোর জন্য গত বছরের ডিসেম্বরে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত ছুটি বহাল থাকবে। রাজধানীর ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও রমজানের মাঝামাঝি পর্যন্ত তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে এখনো এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৮ মার্চ থেকে ১৯ দিনের ছুটির একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠালেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে আগামীকাল দায়িত্ব নিতে যাওয়া নতুন সরকারের শিক্ষামন্ত্রীর ওপর। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তাকে এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিতে হতে পারে।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com