ডাকসুর ভিপি থেকে প্রতিমন্ত্রী হচ্ছেন নুরুল হক নুর গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। আজ বিকেলে অনুষ্ঠিত হতে যাওয়া শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে।
তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের উচ্চ পরিষদের সদস্য আবু হানিফ। তিনি জানান, নুরকে শপথের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নুরুল হক নুর।
এর আগে ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তিনি তৎকালীন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে পরাজিত করে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন। ওই নির্বাচনের পর থেকেই তিনি ‘ভিপি নুর’ নামে পরিচিতি লাভ করেন।
.png)
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন