ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

রাষ্ট্রপতি হিসেবে চূড়ান্ত ভাবে উঠে এলো যে ২ জনের নাম!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসন নিয়ে বিএনপির সরকার গঠনের প্রস্তুতির মাঝেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন সমীকরণ।

আগামী মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ ও বিকেলে মন্ত্রিসভার শপথ গ্রহণের কথা থাকলেও সবার নজর এখন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দার দিকে। বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, রাষ্ট্রপতি পদের জন্য দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম সবচেয়ে জোরালোভাবে বিবেচনায় রয়েছে।

৭৯ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক কুমিল্লা-১ আসন থেকে এবারও নির্বাচিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক এই অধ্যাপক এর আগে জ্বালানি ও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসে জনমত গঠনে অগ্রণী ভূমিকা রেখেছেন।

ইতিপূর্বে দলীয় সমাবেশেও তাকে হবু রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করার নজির রয়েছে। রাষ্ট্রপতি পদের দৌড়ে আলোচনায় আছেন বিএনপির আরেক প্রভাবশালী স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সদ্য সমাপ্ত নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করা এই নেতাকে অবশ্য রাষ্ট্রপতির পরিবর্তে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার পরামর্শ রয়েছে দলের ভেতরে।

এদিকে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি প্রায় নিশ্চিত। গত ডিসেম্বরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই সরে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করেছিলেন।

 ২০২৮ সাল পর্যন্ত তার সাংবিধানিক মেয়াদ থাকলেও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তিনি যেকোনো সময় পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আগামীকাল মন্ত্রিসভার শপথের পর কয়েক দিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে মেধা ও অভিজ্ঞতার সমন্বয়ে খন্দকার মোশাররফ হোসেনই হচ্ছেন কি না দেশের পরবর্তী রাষ্ট্রপতি।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে চূড়ান্ত ভাবে উঠে এলো যে ২ জনের নাম!

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com