ঢাকা    সোমবার, ০২ মার্চ ২০২৬
ঢাকা    সোমবার, ০২ মার্চ ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ ভাঙচুর

বিএনপির দুপক্ষের  তুমুল সংঘর্ষ ভাঙচুর

‎ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বাড়িঘর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ‎ ‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা যুবদলের সদস্য সচিব সাদাত হোসেন এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ চৌধুরীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল।

এর জেরে সোমবার রাতে পাইকপাড়া গ্রামে সাদাতের সমর্থক হিসেবে পরিচিত স্থানীয় ইউপি সদস্য মস্তো মেম্বারের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে মঙ্গলবার আবু জাহিদের সমর্থক রাব্বি হোসেন নামে এক কর্মীকে মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয় এবং পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‎ ‎

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির বলেন, রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

সোমবার, ০২ মার্চ ২০২৬

বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ ভাঙচুর

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

‎ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বাড়িঘর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ‎ ‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা যুবদলের সদস্য সচিব সাদাত হোসেন এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ চৌধুরীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল।

এর জেরে সোমবার রাতে পাইকপাড়া গ্রামে সাদাতের সমর্থক হিসেবে পরিচিত স্থানীয় ইউপি সদস্য মস্তো মেম্বারের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে মঙ্গলবার আবু জাহিদের সমর্থক রাব্বি হোসেন নামে এক কর্মীকে মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয় এবং পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‎ ‎

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির বলেন, রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com