ঢাকা    সোমবার, ০২ মার্চ ২০২৬
ঢাকা    সোমবার, ০২ মার্চ ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

খামেনিকে হত্যার পরেও যুক্তরাষ্ট্রের সামনে নত হবে না ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরেও ওয়াশিংটনের সামনে তেহরান নতি স্বীকার করবে না বলে মনে করছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সাবেক উপসহকারী সচিব মাইকেল মুলরয়।

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরাকে মুলরয় বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড—এটি যুক্তরাষ্ট্রের দ্বারা দ্বিতীয় কোনো দেশের সরকার উৎখাতের প্রচেষ্টা হিসেবে চিহ্নিত হয়েছে। যদিও ভেনেজুয়েলার চেয়ে ইরানের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, ভেনেজুয়েলার শাসনব্যবস্থা নিজের নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলেন প্রেসিডেন্ট মাদুরো, যদিও তার সহযোগীরা ছিলেন অত্যন্ত দুর্বল। অন্যদিকে, ইরানে অবশ্যই সর্বোচ্চ নেতা আছে; তবে এই ইসলামী শাসনতন্ত্রে সামরিক বাহিনী, আইআরজিসি ও গোয়েন্দা পরিষেবার মতো ক্ষমতার ভিন্ন ভিন্ন কেন্দ্র আছে।

ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, সর্বোচ্চ নেতাকে হত্যার পরেও মার্কিন দাবির সামনে নত হবে না ইরান। মুলরয়ের মতে, ‘ইরানের সাম্প্রতিক বিবৃতি এবং এখন দেশটি যা বলছে, তাতে মনে হচ্ছে পরিস্থিতির আরো অবনতি হবে এবং এই অঞ্চলকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দেবে। এতে শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং উপসাগরীয় দেশগুলোও ভুগবে।’ তিনি বলেন, ‘ইরানের কাছে ড্রোন রয়েছে, যা দিয়ে দুবাই ও বাহরাইনের অনেক ভবনে আঘাত হানতে দেখা গেছে। তারা এগুলো ব্যাপক পরিসরে তৈরি করতে পারে এবং এভাবেই তারা বছরের পর বছর ধরে রুশদের কাছে এগুলো সরবরাহ করে আসছে। তাই, এটি একটি সমস্যা।’ সাবেক এই মার্কিন কর্মকর্তার ভাষ্য, ‘অবশ্যই, এগুলো (ড্রোন) সহজে ভূপাতিত করা সম্ভব। তবে আমরা দেখেছি, এসব ড্রোনকে নিরাপত্তা ব্যবস্থা ডিঙিয়ে আঘাত হানতে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

সোমবার, ০২ মার্চ ২০২৬

খামেনিকে হত্যার পরেও যুক্তরাষ্ট্রের সামনে নত হবে না ইরান

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com