ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটি ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। রোববার (০১ মার্চ) আলজাজিরার এক প্রতিবদেনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় একদিন আগে দেশটি তেহরানকে তার ভূখণ্ডে হামলার অভিযোগের পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে।
ইরান সৌদি আরব এবং কয়েকটি ভ্রাতৃদেশকে লক্ষ্য করে হামলা চালানোয় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে ৪ দেশে নাগরিকদের জরুরি বার্তা দিয়েছে যুক্তরাজ্য। দেশটি বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে নাগরিকদের নিরাপদে আশ্রয়ের অনুরোধ জানিয়েছে। রোববার (০১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে বাহরাইন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে, এখন থেকে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে শুধুমাত্র জরুরি প্রয়োজনে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় আরও বলেছে, যদি আপনি এই দেশগুলোর মধ্যে একজন ব্রিটিশ নাগরিক হন, তবে আপনাকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। এছাড়া আপনার অবস্থান নিবন্ধন করতে হবে।
.png)
সোমবার, ০২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন