প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৪
নতুন কর্মসূচি দিল জাতীয় পার্টি
জাতীয় পার্টি চেয়ারম্যান ও মহাসচিবসহ পার্টি নেতাকর্মীদের নামে হওয়া মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জাতীয় পার্টি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার (২ নভেম্বর) দুপুর ২টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ ছাড়াও পার্টির শীর্ষ নেতারা সেখানে বক্তৃতা করবেন। সমাবেশ শেষে সভাস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হবে। জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থেকে সমাবেশ ও মিছিল সফল করতে নির্দেশনা দিয়েছেন জাতীয় পার্টি চেয়াম্যান গোলাম মোহাম্মদ কাদের।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com