প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৫
জোবায়েদ হত্যার প্রতিবাদে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য জোবায়েদ হত্যার প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২১ অক্টোবর, মঙ্গলবার) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
মিছিলে অংশগ্রহণ করেন কাচালং সরকারি কলেজ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। তারা “জোবায়েদ হত্যার বিচার চাই”, “ছাত্রদলের উপর হামলা বন্ধ কর " সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দিতে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।
মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি "হাবিবুর রহমান তারেক "এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক" নাঈম উদ্দিন"।
সমাবেশে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবু ইছা, সহ-সভাপতি নাহিদুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নোমান হোসেন অভি, ও দপ্তর সম্পাদক মোখলেস উদ্দিনসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, “৫ আগস্টের পরিবর্তনের পর আমরা ভেবেছিলাম বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র ফিরে আসবে, মানুষ নিরাপত্তা পাবে। কিন্তু তার বিপরীতে দেখা যাচ্ছে ছাত্রদলের নেতাকর্মীদের উপর ধারাবাহিকভাবে হামলা, গ্রেপ্তার ও হত্যার ঘটনা ঘটছে। সর্বশেষ জোবায়েদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে—এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
বক্তারা আরও বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার না করলে তীব্র আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। ছাত্রদল কখনো অন্যায়ের কাছে নতি স্বীকার করবে না।”
সমাবেশ শেষে নিহত জোবায়েদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com