প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৫
দুই-তৃতীয়াংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত বিএনপির দেখে নিন লিস্ট সহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই-তৃতীয়াংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি।
শিগগিরই আনুষ্ঠানিকভাবে একক প্রার্থীদের নাম ঘোষণা দেওয়ার কথা রয়েছে। তার আগে এখন মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে কয়েক ধাপে মতবিনিময় করেছেন নীতিনির্ধারকরা। রোববার (২৭ অক্টোবর) সাংগঠনিক বিভাগ চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা, ফরিদুপর ও ময়মনসিংহের অন্তত চার শতাধিক মনোনয়নপ্রত্যাশীকে নিয়ে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ভার্চুয়ালি বৈঠক করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সেখানে মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেওয়া বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য যুগান্তরকে বলেন, ‘প্রতিটি আসনেই একাধিক ক্লিন ইমেজের সম্ভাব্য প্রার্থীর তালিকা বিএনপির হাতে রয়েছে। কয়েক দফায় তাদের তথ্য ও মাঠ পর্যায়ের অবস্থান যাচাই-বাছাই করা হয়েছে। দুই-তৃতীয়াংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত হয়েছে।’
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com