প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬
রোজার সঙ্গে বিচ্ছেদ, অবশেষে মুখ খুললেন তাহসান
গত বছরের শুরুতেই বিয়ের কথা জানিয়েছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হওয়ার এক বছর যেতে না যেতেই এ বছরের শুরুতে দুঃসংবাদ জানালেন গায়ক।
দু’জনের পথই নাকি এখন আলাদা। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই আলাদা হয়ে গেছেন তারা। সম্প্রতি তাহসান দেশের একটি সংবাদমাধ্যমে রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের ব্যাপারে কথা বলেছেন। জানিয়েছেন, যে গুজব ছড়িয়েছে তা সত্য। একসঙ্গে থাকছেন না তারা। কয়েক মাস ধরেই আলাদা থাকছেন।
শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে ঘোষণা দেবেন। জানা গেছে, গত জুলাইয়ের শেষদিক থেকেই আলাদা থাকছেন রোজা ও তাহসান। আর তাদের মধ্যকার দূরত্বের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা প্রতিক্রিয়া জানাতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে নানা চর্চা হচ্ছে।
অনেকেই জানতে চাচ্ছেন―কেন দ্বিতীয় বিয়েও ভেঙে গেল তাহসানের? এ ব্যাপারে তাহসান দেশ টিভিকে বলেন, জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। এই কঠিন পরিস্থিতি থেকে সেরে ওঠার চেষ্টা করছি। দয়া করে আপনার প্রার্থনায় থাকুন। তিনি আরও বলেন, এ ধরনের খবর ও ফোনকলে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তিনি। নিজেকে আড়াল করার চেষ্টা করেও পারছেন না।
এসব থেকে কিছুটা শান্তি চান। অনেক সংবাদ হচ্ছে। অনেক ফোন আসছে। আমি একটু শান্তি চাই। উল্লেখ্য, তাহসান সংগীতশিল্পী হলেও নাটকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। সংগীত ও অভিনয়, উভয় মাধ্যমেই দুর্দান্ত তিনি। ওপার বাংলা কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে জুটি হয়ে বড়পর্দায়ও অভিনয় করেছেন।
২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। নিউইয়র্কে একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে রোজার।
এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী ও সংগীতশিল্পী মিথিলার সঙ্গে বিয়ে হয়েছিল তার। তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আইরা তাহরিম খান। ২০১৭ সালে বিচ্ছেদ হয় মিথিলা ও তাহসানের।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com