প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬
শায়েস্তাবাদ ইউনিয়ন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার আশ্বাস ধানের শীষের প্রার্থী মজিবুর রহমান সরোয়ারের
বরিশাল প্রতিনিধি: বরিশালের শায়েস্তাবাদ ইউনিয়ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন ধানের শীষের প্রার্থী এডভোকেট মজিবুর রহমান সরোয়ার।
২৭/০১/২০২৬( মঙ্গলবার) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, “এই দুর্ঘটনায় যারা সর্বস্ব হারিয়েছেন, তারা একা নন। আমরা সবাই তাদের পাশে আছি। সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করা হবে।” এডভোকেট সরোয়ার আরও বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। তিনি স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তা ও ভবিষ্যতে পুনর্গঠনে পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য, শায়েস্তাবাদ ইউনিয়ন বাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com