প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬
সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের রেজিস্ট্রার পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
হাইকোর্ট বিভাগের মো. মোয়াজ্জেম হোসেনকে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে বদলি করা হয়েছে। আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামানকে ঢাকার বিশেষ জজ আদালত-১ এ বদলি করা হয়েছে।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার শরীফুল আলম ভূঁঞাকে মুন্সীগঞ্জের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে বিচারক পদে বদলি করা হয়েছে।
মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম ফাইজুন্নেছাকে ঢাকার আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।
ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিশেষ জজ মো. আবুল কাশেমকে ময়মনসিংহের শ্রম আদালতের চেয়ারম্যান পদে বদলি করা হয়েছে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com