প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬
৪৯ সদস্যের মন্ত্রিসভা শপথ নিচ্ছে আজ, থাকছেন যারা
দেশে নতুন করে ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। আজ বিকেলে রাষ্ট্রপতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবনিযুক্ত মন্ত্রীরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করাবেন।
নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সমন্বয়ে মোট ৪৯ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার বিবেচনায় প্রবীণ নেতাদের পাশাপাশি কয়েকজন নতুন মুখও জায়গা পেয়েছেন এ তালিকায়। ফলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গঠিত এই মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।
সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে বেশ কয়েকজন সংসদ সদস্য ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে অবহিত হয়েছেন। তাদের নির্ধারিত সময়ের মধ্যে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। শপথের পরপরই মন্ত্রণালয় বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে আভাস পাওয়া গেছে।
পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এ জে ডি এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আওয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আসাদুল হাবীব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দিপন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, ফরিদ মাহবুব আনাম এবং শেখ রবিউল আলম।
অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন—এমপি এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম এবং আমিনুল হক (টেকনোক্র্যাট)।
নতুন মন্ত্রিসভার মাধ্যমে সরকারের নীতি-নির্ধারণী কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে। শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রশাসনিক কর্মকাণ্ডের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com