প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬
নতুন মন্ত্রিসভায় ১৭ জন প্রথমবার মন্ত্রী
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান এবং পরে মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ করান।
মন্ত্রিসভার ২৫ জন পূর্ণমন্ত্রীর মধ্যে ১৭ জন এবার প্রথমবার মন্ত্রিসভায় স্থান পেলেন। প্রথমবার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন—
তারেক রহমান, এ জেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আব্দুল আওয়াল মিন্টু, মিজানুর রহমান মিনু, খন্দকার আব্দুল মোকতাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দীপেন দেওয়ান, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং শেখ রবিউল আলম।
শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কার্যক্রম শুরু হয়েছে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com