প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬
ইরানের হামলায় কাঁপছে কুয়েত ও আরব আমিরাত, নিহত ৪
মার্কিন-ইসরাইলি যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এসব হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বহু হতাহতের রোববার (১ মার্চ) সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় তিনজন নিহত এবং ৫৮ হালকা আহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে এ খবর জানিয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনালের। তবে এ বিষয়ে আর বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘এই অঞ্চলের বর্তমান পরিস্থিতির কারণে’ একজন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের আল-আদান হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়াও, বাহরাইনের একটি ফাইভ স্টার হোটেল কমপ্লেক্সেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে, ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরাইলের বেইত শেমেশ শহরে অন্তত আটজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) পশ্চিমে অবস্থিত ওই শহরে হামলার তথ্য জানিয়েছে একটি জরুরি চিকিৎসা সেবা সংস্থা। টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র জাকি হেলার বলেন, ‘বেইত শেমেশে সরাসরি আঘাতে (ক্ষেপণাস্ত্রের) চারজন নিহত হয়েছেন।’ তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন।
আর আল জাজিরা ৮ জন নিহতের খবর দিয়েছে। ইসরাইলি সেনাবাহিনী টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসক দল এবং হতাহতদের সরিয়ে নিতে একটি হেলিকপ্টার কাজ করছে। অন্যদিকে সাইপ্রাসের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যেখানে হাজার হাজার ব্রিটিশ সেনা অবস্থান করছে বলে জানিয়েছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com