প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬
আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না: ইরানের নিরাপত্তাপ্রধান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি এ কথা জানিয়েছেন।
ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার জন্য নতুন করে চাপ প্রয়োগ করেছে ইরান— মার্কিন গণমাধ্যমে এমন খবর প্রত্যাখ্যান করে লারিজানি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না।
’ আজ সোমবার এক্স হ্যান্ডলে এক পোস্টে লারিজানি এ কথা বলেন। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার পর আলি লারিজানি ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ফের পরমাণু আলোচনার জন্য চাপ দিয়েছেন।
এই খবর প্রকাশের পরপরই লারিজানি তা প্রত্যাখ্যান করে এই বিবৃতি দিলেন।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com